কেউ জমিজমা বিক্রি করেছেন, কেউবা ধারদেনা করে পণ্য কিনে গুদামে তুলেছিলেন। তাদের আশা ছিল, ব্যবসার লাভে ঋণ শোধ হবে, ফিরবে সংসারের সচ্ছলতা।
কিন্তু এক ভয়াবহ আগুনে মুহূর্তেই পুড়ে ছাই হয়েছে তাদের পুঁজি, স্বপ্ন আর ঘুরে দাঁড়ানোর সম্বল। এখন গুদামভর্তি পণ্যের বদলে পড়ে আছে পোড়া টিন, ছাই আর ধ্বংসস্তূপ। মাথার ওপর ঋণের বোঝা নিয়ে কিভাবে নতুন করে শুরু করবেন, তা ভেবে দিশাহারা ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার ফলিয়া বাজারের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।